এভারকেয়ার বিডি
প্রকাশনা
অধ্যাপক ডা. মোঃ ইজহারুল হক

অধ্যাপক ডা. মোঃ ইজহারুল হক

এমবিবিএস, এমএস (সার্জারি)

সিনিয়র কনসালটেন্ট

ডিপার্টমেন্ট :জেনারেল এন্ড ল্যাপারোস্কপিক সার্জারি

দক্ষতা ও অভিজ্ঞতা

  • অধ্যাপক ডা. মোহাম্মদ ইজহারুল হক এমবিবিএস সম্পন্ন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বারডেম একাডেমি থেকে এমএস (জেনারেল সার্জারি) ডিগ্রি অর্জন করেন।
  • তিনি বিদেশে ল্যাপারোস্কোপিক ও মিনিমাল ইনভেসিভ সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
  • তিনি একজন খ্যাতিমান ল্যাপারোস্কোপিক ও মিনিমালি ইনভেসিভ সার্জন। পিত্তথলি, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, কোলন, স্পার্মাটিক কর্ড সমস্যা, অ্যাড্রিনাল গ্রন্থি ও আরও বহু জটিল রোগের অস্ত্রোপচারে তিনি দক্ষ এবং নিয়মিতভাবে এসব সার্জারি সম্পন্ন করেছেন।
  • তিনি সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবং কোলোরেক্টাল সার্জারি ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নিয়মিতভাবে পেটের ক্যান্সার, হেমোরয়েড (পাইলস), ফিশার (গেজ), সাইনাস (পেরিএনাল) ও ফিস্টুলার অস্ত্রোপচার সম্পন্ন করেছেন।
  • ব্রেস্ট ও অন্যান্য অঙ্গের টিউমারসহ সব ধরনের জেনারেল সার্র্জারিতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।
  • তিনি ইব্রাহিম মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিটসহ) এবং বারডেম একাডেমিতে শিক্ষক ও পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর একজন পরীক্ষক।
  • তিনি বারডেম-এ মিনিমাল ইনভেসিভ সার্জারি সেন্টার (এমআইএসসি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ল্যাপারোস্কোপিক সার্জারিতে বহু সার্জনকে প্রশিক্ষণ দিয়েছেন।
  • তিনি জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ২০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।
  • তিনি বাংলাদেশ জেনারেল, অ্যান্ডোল্যাপারোস্কোপিক, কোলোরেক্টাল ও হার্নিয়া সার্জিক্যাল সোসাইটির  একজন আজীবন সদস্য।