প্রফেসর (ডা.) মোঃ সাহাবুদ্দিন তালুকদার রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন।
তিনি চিকিৎসক হিসেবে ইরানে যান এবং স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্বে নিয়োজিত হন (ইরানের স্বাস্থ্যসেবা ইউনিসেফ কতৃর্ক ঘোষিত সর্বোৎকৃষ্ট মানের স্বাস্থ্যসেবা)।
তিনি শহীদ সোহ্রাওয়াদীর্ হসপিটাল এবং ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে ইন্টারনাল মেডিসিনের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবতীর্তে তিনি ডি. কার্ড ও এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। তিনি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এবং ভারতের মুম্বাইয়ে অবস্থিত জেসলক হসপিটাল থেকে ইন্টারভেনশনাল কার্ডিওলজির উপর অধিকতর প্রশিক্ষণ ও জার্মানিতে ইন্ট্রা—কার্ডিয়াক ডিভাইস স্থাপনের উপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন।
ইন্টারভেনশনাল কার্ডওলজিতে প্রফেসর (ডা.) সাহাবুদ্দিন তালুকদারের রয়েছে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা এবং তিনি দক্ষতার সাথে করোনারি এনজিওগ্রাম, ক্যারোটিড ও পেরিফেরাল এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্টি, পিএমপি (পার্মানেন্ট পেসমেকার) প্রতিস্থাপন, এআইসিডি প্রতিস্থাপন, সিআরটি—ডি ও সিআরটি—পি প্রতিস্থাপন করে যাচ্ছেন। কমপ্লেক্স ক্রনিক অক্লু্যশন এবং এনজিওপ্লাস্টি ইন্ট্রাকার্ডিয়াক ডিভাইস স্থাপনে তার রয়েছে অনন্য দক্ষতা।