প্রফেসর ডা. মোঃ শহীদ করিম সমসাময়িক সময়ের বিশিষ্ট পেডিয়াট্রিক সার্জনদের মধ্যে অন্যতম।
তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী সম্পন্ন করেন এবং সেখানে সার্জারির বিভিন্ন শাখাতে রেজিস্ট্রার হিসেবে ব্যাপক প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃর্ক রেসিডেন্ট সার্জন হিসেবে নিযুক্ত হন এবং সৌদি আরবের আল—বাহাতে অবস্থিত কিং ফাহাদ হসপিটালে কাজ করেন।
তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এবং ঢাকা শিশু হসপিটালের পেডিয়াট্রিক সার্জারি এন্ড পেডিয়াট্রিক ইউরোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন।