প্রফেসর (ডা.) মতিউর রহমান মোল্লা দেশের একজন সুপ্রতিষ্ঠিত সিনিয়র ডেন্টাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ)—এর ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির প্রাক্তন চেয়ারম্যান ও ডেনটিসট্রি বিভাগে ডীন হিসেবে কর্মরত ছিলেন ।
দেশ—বিদেশের বহু স্বনামধন্য জার্নালে তার অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
মুখের ক্যান্সার, ডেন্টাল ইমপ্ল্যান্ট, দূর্ঘটনায় ভেঙ্গে যাওয়া মুখ ও চোয়ালের হাড় সংযোজন ও সঠিকীকরণ, চোয়ালের টিউমার, টিএমজে / চোয়ালের জয়ন্টের সমস্যা এবং জয়ন্টে রিকনস্ট্রাকশন সহ সকল প্রকার ডেন্টাল এবং ওরাল প্রসিডিউর—এ তার রয়েছে অসামান্য দক্ষতা।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি জাপানের বিশ্বখ্যাত ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির উপর স্নাতকোত্তর ডিপ্লোমা এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি (ওএমএস) সম্পন্ন করেন । তিনি রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস গ্লাসগো, ইউকে থেকে সম্মানজনক ফেলোশিপ এফডিএস আরসিপিএস গ্লাসগো অর্জন করেন।
তিনি ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির উপর ঢাকার বিসিপিএস থেকে এফসিপিএস সম্পন্ন করেন । এরপর তিনি এই বিষয়ে অস্টে্রলিয়া ও কানাডার বিভিন্ন হসপিটাল থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন ।