পেডিয়াট্রিক্স এবং শিশু স্বাস্থ্য বিষয়ে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং বাংলাদেশে মোবাইল ব্লাড ট্রান্সফিউশন সিস্টেম এবং ব্রেস্ট মিল্ক ব্যাংকের প্রবর্তক।
তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে তার এমবিবিএস সম্পন্ন করেন।
প্রফেসর ডাঃ এম. ইশতিয়াক হোসেন সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত সুলেমানিয়াহ্ চিল্ড্রেন হসপিটাল এবং কিং সালমান বিন আব্দুল আজিজ হসপিটালে শিশু বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘ ১২ বছর কর্মরত ছিলেন।
তিনি যুক্তরাজ্যের এডিনবার্গ এবং গ্লাসগোর রয়েল হসপিটাল ফর সিক চিলড্রেন থেকে পেডিয়াট্রিকসের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং তিনি সেখানে ডিপ্লোম্যাট ইন চাইল্ড হেল্থ নির্বাচিত হন। তিনি রয়েল কলেজ অব ফিজিসিয়ানস (লন্ডন, এডিনবরা ও গ্লাসগো) থেকে এমআরসিপি এবং রয়েল কলেজ অব ফিজিসিয়ানস, এডিনবরা, ইউকে থেকে এফআরসিপি অর্জন করেন। তিনি সৌদি বোর্ড / পিএইচডি পেডিয়াট্রিক্সে সমমান পরীক্ষায় যোগ্যতা অর্জন করেন।
প্রফেসর ডাঃ এম. ইশতিয়াক হোসেন ঢাকার পিজি হাসপাতাল এবং ইনস্টিটিউশন অব পোস্ট-গ্রাজুয়েট মেডিসিন এন্ড রিসার্চ-এ যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে এভারকেয়ার হসপিটাল ঢাকায় যোগদানের পূর্বে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পেডিয়াট্রিকস্ ও নিওনেটোলজি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।