এভারকেয়ার হসপিটাল ঢাকায় আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল ঢাকায় আপনাকে স্বাগতম
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬
মাগুরা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোতাকাব্বীর আহমেদ তার কার্যালয়ে কর্মরত অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়ভাবে জরুরি চিকিৎসা দেওয়ার পর তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল ঢাকায় স্থানান্তর করা হয়। এভারকেয়ার হসপিটাল ঢাকায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, নিউমোনিয়ার জটিলতা থেকে তার গলব্লাডারে সংক্রমণ হয় এবং পরবর্তীতে সেই সংক্রমণ ফুসফুসেও ছড়িয়ে পড়ে। গলব্লাডার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এভারকেয়ার হসপিটাল ঢাকা-এর জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডা. শেখ এম. আবু জাফরের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রফেসর ডা. শেখ এম. আবু জাফর তাকে সুস্থ করে তোলেন। বর্তমানে জনাব মোতাকাব্বীর আহমেদ সম্পূর্ণ সুস্থ আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৭৮