এভারকেয়ার হসপিটাল ঢাকায় আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল ঢাকায় আপনাকে স্বাগতম
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬
নরসিংদী জেলার ছোট্ট ছেলে জাহিদ। জন্মের পর থেকেই তার ঘনঘন ঠান্ডা, জ্বর-কাশি লেগেই থাকতো, তার ওজন বৃদ্ধি স্বাভাবিক ছিল না। এমতাবস্থায় বাচ্চার অভিভাবক স্থানীয় ডাক্তার দেখান, তিনি বাচ্চাটিকে পরীক্ষা করে বলেন বাচ্চাটির হার্টে সমস্যা আছে। পরবর্তীতে উনারা জানতে পারেন যে নরসিংদী জেলার বেলাব উপজেলার ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু হৃদরোগের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং সেখানে থাকবেন এভারকেয়ার হসপিটাল ঢাকা -এর ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. তাহেরা নাজরীন। ফ্রি হেলথ ক্যাম্প আসলে ডা. তাহেরা নাজরীন বাচ্চাটিকে একটি ফ্রি ইকো পরীক্ষা করেন এবং পরীক্ষায় দেখা যায় বাচ্চাটির হার্টে জন্মগত ছিদ্র রয়েছে। পরবর্তীতে বাচ্চার অভিভাবক এভারকেয়ার হসপিটাল ঢাকা-তে আসেন। ডা. তাহেরা নাজরীন এর অধীনে বাচ্চাটির চিকিৎসা শুরু হয় এবং সার্জারি ছাড়াই ফ্রি ডিভাইসের মাধ্যমে জন্মগত হার্টের ছিদ্র সম্পূর্ণভাবে বন্ধ করে ফেলা হয়। বর্তমানে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন বাচ্চাটির বাবা।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৭৮