তিনি ১৯৮৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
তিনি যুক্তরাজ্যের এনএইচএস-এ হ্যালটন জেনারেল হসপিটাল চেশায়ার, কিংস্টন জেনারেল হসপিটাল লন্ডন এবং স্যান্ডওয়েল ডিস্ট্রিক্ট জেনারেল হসপিটাল বার্মিংহামে কাজ করেছেন।
হাল রয়্যাল ইনফার্মারি, হাল, যুক্তরাজ্যেও কাজ করেছেন।
তিনি রচেস্টার, নিউ ইয়র্ক, ইউএসএ-তে মেডিকেল রেসিডেন্ট ছিলেন।
রচেস্টার বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্ক-এ ফেলো হিসেবে কাজ করেছেন।
তিনি বাংলাদেশের একমাত্র ইউএস বোর্ড সার্টিফাইড এন্ডোক্রিনোলজিস্ট।
তিনি ১৯৯৫ সালে যুক্তরাজ্য থেকে এমআরসিপি (MRCP UK) অর্জন করেন।
১৯৯১ সালে হ্যামারস্মিথ, যুক্তরাজ্য থেকে ইন্টারনাল মেডিসিনে ডিপ্লোমা অর্জন করেন।
তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক সহযোগী অধ্যাপক (এন্ডোক্রাইনোলজি বিভাগ)। এবং ইউনাইটেড হসপিটাল, ঢাকার সাবেক কনসালট্যান্ট এন্ডোক্রিনোলজিস্ট।