ডা. আব্দুল মান্নান সরকার বাংলাদেশের অল্প কিছু সংখ্যক বিশেষজ্ঞ এন্ডোক্রাইনোলজিস্টদের মধ্যে একজন যিনি সবধরনের হরমোন ডিজঅর্ডারস ব্যবস্থাপনায় পারদর্শী।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৮১ সালে এমবিবিএস এবং পরবতীর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বারডেম একাডেমি থেকে ১৯৯২ সালে ডিইএম (ডিপ্লোমা ইন এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবোলিজম) ও ১৯৯৬ সালে এমডি (এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবোলিজম) সম্পন্ন করেন।
তিনি দেশের বিভিন্ন সরকারী মেডিকেল কলেজ ও হসপিটালে চিকিৎসা প্রদান করেছেন। এভারকেয়ার হসপিটাল ঢাকায় যোগদানের পূর্বে সরকারি চাকরিতে থাকাকালিন তিনি রংপুর মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডায়াবেটলজি ও এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
তিনি সৌদি আরব সরকার কতৃর্ক নিয়োগপ্রাপ্ত হন এবং সেখানে তিনি বিশ্ববিখ্যাত কিং ফাহাদ স্পেশালিস্ট হসপিটালে দীর্ঘ ৫ বছর কনসালটেন্ট ডায়াবেটলজিস্ট ও এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে চিকিৎসা প্রদান করেন।
সৌদি আরবে থাকাকালীন তিনি কাশিম ইউনিভার্সিটি কলেজ অব মেডিসিন—এ ডায়াবেটলজি ও এন্ডোক্রাইনোলজি বিভাগে ক্লিনিক্যাল সহকারী অধ্যাপক হিসেবেও কাজ করেছেন।
ডায়াবেটিস ও থাইরয়েড ডিজঅর্ডার ব্যবস্থাপনার পাশাপাশি তিনি গ্রোথ ডিজঅর্ডার (উচ্চতায় খাটো বা লম্বাজনিত সমস্যা), হারস্যুটিজম (মহিলাদের মুখমণ্ডল বা দেহে অবাঞ্চিত লোম), গাইনোকোমাস্টিয়া (পুরুষদের স্তন বৃদ্ধি), স্থূলতা ও পুরুষ ও মহিলাদের ইনফার্টিলিটিসহ বিভিন্ন হরমোন বিষয়ক রোগ ব্যবস্থাপনায় বিশেষভাবে দক্ষ। এছাড়াও প্রজনন স্বাস্থ্য এবং নারী ও পুরুষের বিভিন্ন যৌন সমস্যার ব্যবস্থাপনায় তার বিস্তর অভিজ্ঞতা রয়েছে।