এভারকেয়ার হসপিটাল ঢাকায় আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল ঢাকায় আপনাকে স্বাগতম
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬
সৌদি আরব প্রবাসী জাকির মোল্লার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। সৌদি আরবে অবস্থানকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার হাত-পা ঝিনঝিন করতে শুরু করে এবং অবশ অনুভূত হতো। এমনকি হাঁটার সময় শরীরের ভারসাম্য বজায় রাখতে পারতেন না। পাশাপাশি প্রস্রাব ও পায়খানার নিয়ন্ত্রণও হারিয়ে ফেলেন। এমতাবস্থায় জাকির মোল্লা উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে ফিরে আসেন। কুমিল্লায় স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিলে তাকে জানানো হয় যে সুস্থ হওয়ার জন্য সার্জারি প্রয়োজন। এরপর তিনি এভারকেয়ার হসপিটাল ঢাকা-তে আসেন। এখানে নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মোঃ আলীউজ্জামান জোয়ার্দ্দার-এর তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, তার ঘাড়ের ডিস্ক সরে গিয়ে স্নায়ুতে চাপ সৃষ্টি করেছিল, যার ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে এসব জটিল উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে ডা. মোঃ আলীউজ্জামান জোয়ার্দ্দার সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার সমস্যার সমাধান করেন। বর্তমানে জাকির মোল্লা সম্পূর্ণ সুস্থ আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। এ বিষয়ে আরও জানাচ্ছেন রোগী নিজেই।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৭৮