Welcome to Evercare Hospital Chattogram.
Evercare Hospital Chattogram Offers Hope and Healing to Underprivileged Children with Congenital Heart Defects

- Home
- News & Media
- Evercare Hospital Chattogram Offers Hope and Healing to Underprivileged Children with Congenital Heart Defects
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের শিশু হৃদরোগ বিভাগ জন্মগত হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশুদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে নতুন আশার আলো দেখিয়েছে। বিশেষায়িত চিকিৎসা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় চিকিৎসা গ্রহণের পর এক বছর বয়সী আহনাফ, দুই বছর বয়সী ফাতেমা, চার বছর বয়সী বিবি আয়েশা এবং পাঁচ বছর বয়সী মাশরেখাইন এখন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছে।
স্বল্পমূল্যের চিকিৎসা প্যাকেজের আওতায় বিনামূল্যে কার্ডিয়াক ডিভাইস সরবরাহসহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। এসব জীবনরক্ষাকারী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা ও স্বনামধন্য শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন।
চিকিৎসার আগে আহনাফের শ্বাস নিতে সমস্যা হতো এবং অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারত না। ফাতেমা সহজেই ক্লান্ত হয়ে পড়ত এবং বয়স অনুযায়ী তার ওজনও বাড়ছিল না। অন্যদিকে, মাশরেখাইন ও বিবি আয়েশাও হৃদরোগজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিল। চিকিৎসার পর শিশুদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তারা এখন আরও স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবন উপভোগ করছে।
এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের এমডি ও সিইও ডা. রত্নদীপ চাসকার বলেন, “এই অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ডিভাইসগুলো শুধু ধাতব বস্তু নয়, এগুলো আশার প্রতীক। চিকিৎসার পর শিশুদের আনন্দ আমাদেরও অনুপ্রাণিত করে। আমরা চাই, আরও বেশি শিশু যেন এই আনন্দ ফিরে পায়।”
ডা. তাহেরা নাজরীন বলেন, “এই চার শিশুকে আবার সুস্থ ও প্রাণবন্ত হয়ে উঠতে দেখে আমরা আনন্দিত। সুবিধাবঞ্চিত পরিবারের অনেক শিশুর ক্ষেত্রে হৃদরোগের চিকিৎসার ব্যয় এবং প্রয়োজনীয় ডিভাইসের মূল্য বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়। আমরা আমাদের সাধ্যমতো এসব শিশুর পাশে থাকার এবং তাদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি।”
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের শিশু হৃদরোগ বিভাগ জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসা, আধুনিক ইন্টারভেনশন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা প্রদানে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উন্নত চিকিৎসার সুযোগ আরও সহজলভ্য করার এই উদ্যোগ বাংলাদেশের শিশু হৃদরোগ চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
