Evercarebd

গ্যাস্ট্রিক আলসার ও ফুসফুসের জটিলতা থেকে সুস্থতা | ডাঃ সুরমান আলীর চিকিৎসা

Published: 01 September 2025

General & Laparoscopic Surgery
Patient Name: Yubosang MarmaCity: Bandarban
Dr. Md. Surman Ali

আমার নাম ইউবোসাং মারমা, বান্দরবান থেকে এসেছি। আমার গ্যাস্ট্রিক আলসার পারফোরেশনের কারণে চট্টগ্রামের অন্য একটি মেডিকেলে অপারেশন করানো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত অপারেশনের পরে ফুসফুসে ইনফেকশন হয়ে পানি জমে যায়। পূর্বের হাসপাতালে সমস্যার সমাধান না হওয়ায় আমি ভর্তি হই এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে, ডাঃ মোঃ সুরমান আলীর তত্ত্বাবধানে।

ডাঃ সুরমান আলী অত্যন্ত যত্ন সহকারে আমার ফুসফুসের ইনফেকশন ও জটিলতা চিকিৎসা করেন। বর্তমানে আমি সম্পূর্ণ সুস্থ আছি। এভারকেয়ার হাসপাতালের আধুনিক চিকিৎসা সুবিধা, অভিজ্ঞ চিকিৎসক এবং সহানুভূতিশীল সেবার কারণে আমি দ্রুত সুস্থ হতে পেরেছি।

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম জটিল রোগের আধুনিক সমাধানে রোগীদের পাশে থেকে আস্থা অর্জন করেছে।

For more details or to schedule an appointment. Please call 10663

Appointment Request Form

Select Speciality
Select Doctor