ডা. আহসানুল হক আমিন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে স্নাতক এবং বারডেম একাডেমি হতে এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিষয়ে এমডি সম্পন্ন করেন। পরবর্তী তিনি আমেরিকান এসোসিয়েশন অফ ক্লিনিকাল এন্ডোক্রাইনোলজি হতে ফেলোশিপ অর্জন করেন।
কর্মজীবনে তিনি আইসিডিডিআরবি, ঢাকা মেডিকেল কলেজ, বারডেম হসপিটাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ও সিংগাপুর থেকে এ্যাডবান্সড্ এন্ডোক্রাইন বিষয়ে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেন।
ডা. আমিন ডায়াবেটিস, থাইরয়েড সহ হরমোন রোগের চিকিৎসায় বিশেষ পারদর্শী। বাংলাদেশ ইনসুলিন গাইডলাইন (প্রিমিক্স) ফর টাইপ—টু ডায়াবেটিস মেলাইটিস তৈরির একজন সদস্য তিনি।
এভাকেয়ার হসপিটাল ঢাকায় যোগদানের পূর্বে, তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটালে সহযোগী অধ্যাপক ও এন্ডোক্রাইন বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।