এভারকেয়ার বিডি
এভারকেয়ার হসপিটাল ঢাকায় আপনাকে স্বাগতম

মেজর জেনারেল প্রফেসর ডা. মোঃ আনিসুর রহমান হাওলাদার
এমবিবিএস, এমএস (অর্থোপেডিকস)
সিনিয়র কনসালটেন্ট
ডিপার্টমেন্ট :অর্থোপেডিক্স
দক্ষতা ও অভিজ্ঞতা
- মেজর জেনারেল প্রফেসর ডাঃ মোঃ আনিসুর রহমান হাওলাদার ১৯৮৯ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং ২০০০ সালে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) থেকে অর্থোপেডিকস-এ এমএস ডিগ্রি অর্জন করেন।
- তিনি ভারত, ব্যাংকক, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, জার্মানি ও ইতালিসহ বিভিন্ন দেশে উন্নত অর্থোপেডিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং অত্যাধুনিক সার্জিক্যাল টেকনিক ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড-এ ট্রিটমেন্ট করার অভিজ্ঞতা অর্জন করেছেন।
- তিনি ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ-এ কনসালট্যান্ট সার্জন জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সিএমএইচ ঢাকা, সিএমএইচ চট্টগ্রাম, সিএমএইচ যশোর ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) ঢাকায় অর্থোপেডিকস বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
- মেজর জেনারেল প্রফেসর ডাঃ মোঃ আনিসুর রহমান হাওলাদার হাঁটু, হিপ ও কাঁধের সকল ধরনের জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিতে দক্ষ। সাধারণ অর্থোপেডিকস ও ট্রমা চিকিৎসার পাশাপাশি তিনি আর্থ্রোস্কোপির মাধ্যমে হাঁটু ও কাঁধের লিগামেন্ট সার্জারিতেও সমানভাবে পারদর্শী।
- তিনি শোল্ডার সোসাইটি অব বাংলাদেশ-এর সভাপতি, বাংলাদেশ আর্থোপ্লাস্টি সোসাইটির কোষাধ্যক্ষ ও বাংলাদেশ আর্থোস্কোপি সোসাইটির সহ-সভাপতি। এছাড়াও তিনি ISAKOS-এর অ্যাকটিভ মেম্বার ও বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আজীবন সদস্য।
